Header Border

ঢাকা, , | () ২৬°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সদরপুর : মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকেরা বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সদরপুর : মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকেরা

​ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর দিন যতই ঘনিয়ে আসছে, ফরিদপুরের সদরপুর উপজেলার ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা ততই বাড়ছে। আর মাত্র কয়েকদিন পরেই আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ভক্ত-সমর্থকদের মাঝে উন্মাদনার পারদ ততই উপরে উঠছে। মাঠের লড়াই শুরুর আগেই যেন কথার লড়াইয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা।

​উপজেলার বিভিন্ন পাড়া, মহল্লা, হাটবাজার ও চায়ের দোকান ঘুরে দেখা গেছে, তরুণ থেকে শুরু করে প্রবীণ ফুটবলপ্রেমীরাও নিজ নিজ দলের সমর্থনে চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলছেন। অনেকে আবার প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন এলাকার বাড়ি-ঘর, দোকানপাটে উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের আকাশী-সাদা আর হলুদ-সবুজ পতাকা। তরুণদের পাশাপাশি কিশোরদের মাঝেও বিশ্বকাপ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ।
সদরপুর উপজেলায় আর্জেন্টিনা এবং ব্রাজিল ছাড়াও ফ্রান্স, ইতালি, হল্যান্ড সহ কিছু দলের সমর্থক থাকলেও মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকেরা বেসি।

​এদিকে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়া সামগ্রীর দোকানগুলোতে কেনাকাটার ভিড় উপচে পড়ছে। বিভিন্ন বয়সের মানুষ তাদের পছন্দের দলের জার্সি কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। এছাড়া পাড়া-মহল্লার দর্জি দোকানগুলোতে বিভিন্ন দেশের পতাকা বানানোর ধুম পড়েছে। অনলাইনে জার্সি বিক্রেতা সরকারি রাজেন্দ্র কলেজের বিবিএ’র শেষ বর্ষের ছাত্র উৎসব তালুকদার (২৩) বলেন ১১ জুন ফিফা আয়োজিত ২৩ তম ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেসি।

​স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, দীর্ঘ ৪ বছর
পর “ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ” আমাদের কাছে একটা উৎসবের মতো। দল বেঁধে বন্ধুরা একসাথে বড় স্ক্রিনে খেলা দেখা, খিচুড়ি খাওয়া, গোল হলে একসাথে উল্লাসে মেতে ওঠা আর সমর্থিত দল জিতলে আনন্দ মিছিল করা—সবকিছু মিলিয়ে দারুণ একটা উৎসবের আমেজ কাজ করে আমাদের মাঝে। জয়-পরাজয়ের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার মধ্যেও আলাদা একটা তৃপ্তি আছে বলেও জানান ফুটবল প্রেমীরা।

​উপজেলা সদরের সতের রশি গ্রামের আর্জেন্টিনার তরুণ সমর্থক এহসানুল হক আবির (২২) বলেন, “ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা আমার প্রিয় দল। মেসির খেলা খুব ভালো লাগে। আমি বিশ্বকাপ উপলক্ষে পরিবার ও এলাকার তরুণ সমর্থকদের জন্য ঢাকা থেকে আর্জেন্টিনার জার্সি কিনে এনেছি। সবাই একই জার্সি পরে একসাথে খেলা দেখবো। ফুটবল বিশ্বকাপ আমরা দারুণ উপভোগ করি। আশা করছি, আমার দল আর্জেন্টিনাই এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।”

​সদরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তুহিন রহমান বলেন, “ফুটবল বিশ্বকাপ হলো একটি নির্দোষ বিনোদন। সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা এই উন্মাদনায় মেতে ওঠেন। আমাদের উপজেলায় এবারের বিশ্বকাপে সব বয়সী মানুষের মাঝে দারুণ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। খেলাধুলাই তরুণ সমাজকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।”

​তবে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনা যেন কোনো অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল। তাদের দাবি—ফুটবল বিশ্বকাপ শুধুই বিনোদন। খেলায় জয়-পরাজয় থাকবেই। সমর্থকেরা যেন কোনো ধরনের হানাহানি বা বিবাদে না জড়ান। সবাই মিলে যেন জয়-পরাজয়ের আনন্দ-বেদনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভাগ করে নিতে পারেন, এটাই প্রত্যাসা সদরপুর উপজেলার ফুটবলপ্রেমী ও সচেতন মহলের।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ
হাকিমপুরের গ্রামীন সড়কের কোর রোড নেটওর্য়াক সড়ক অগ্রাধিকার তথ্য যাচাই করন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।।
রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ
ডিবিসির প্রতিবেদন প্রসঙ্গে যমুনা লাইফের সিইও সিসি অজিত চন্দ্র আইচের একান্ত সাক্ষাৎকার

আরও খবর

error: Content is protected !!