
আজ ০৬/০৬/২০২৬ খ্রি. রাত ২০.৫০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন পৌরসভার মধ্যপাড়া শান্তিবাগ, জুবলী রোড এলাকা হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২১,৫২০ (একুশ হাজার পাঁচশত বিশ) টাকা ও ০২ টি মোবাইল ফোন, ০১ টি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার উদ্ধারসহ ০১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। শিপা বেগম
পিতা-শফিকুল ইসলাম
সাং-মধ্যপাড়া, শান্তিবাগ, জুবলী রোড
থানা – ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৬.৬৫°সে
