Header Border

ঢাকা, , | () ২৭.৬৭°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সংগীত পাল ও সম্পাদক সমরজিত গুণ নির্বাচিত ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সংগীত পাল ও সম্পাদক সমরজিত গুণ নির্বাচিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শ্রী সংগীত পালকে সভাপতি এবং সমরজিত গুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩ জুন) উপজেলার ভদ্রপাড়া কালিবাড়ি মন্দির চত্বরে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রভাষ চন্দ্র ভদ্র। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোমল চন্দ্র দাস। তিনি বলেন, সনাতন সমাজের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শ্রী সংগীত পাল সভাপতি এবং সমরজিত গুণ সাধারণ সম্পাদক নির্বাচিত হন , সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ভাঙ্গুড়ার একমাত্র পত্রিকার এজেন্ট দুলাল।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ভাঙ্গুড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা
মোবাইল 01763984955

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা
ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ

আরও খবর

error: Content is protected !!