Header Border

ঢাকা, , | () ২৬.৯৪°সে
শিরোনাম
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু। বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

বিজয়নগর উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ জাহাঙ্গীর আলম বিজয়নগর উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ জাহাঙ্গীর আলম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মাতা আলম চান বিবির সন্তান। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের পশ্চিম মেরাসানী গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি বিজয়নগর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস, চোরাকারবারি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমি দৃঢ় প্রতিজ্ঞ। উপজেলার যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে গরিব-দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করবো। সমাজের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো। জনগণের কল্যাণই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি বলেন, “রাজনীতিকে আমি মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখি। আমি সাধারণ একজন সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। বিজয়নগর উপজেলার প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষিখাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়াও তিনি উল্লেখ করেন, “আমার নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের কালো টাকা বা অপসংস্কৃতির আশ্রয় থাকবে না। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। দলীয় পরিচয়ের চেয়ে মানুষের মূল্য অনেক বেশি। জনগণই সকল ক্ষমতার উৎস, তাই জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।”

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

সবশেষে তিনি বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬০ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালান জব্দ
বিশিষ্ট শিক্ষক আবুল খায়ের খন্দকার জানাযায় জামায়াতের সেক্রেটারি মেয়র পদপ্রার্থী বোরহানউদ্দিন উপস্থিত।
আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার।
বিজয়নগরে থানায় পৃথক অভিযানে গাঁজা,ইয়াবা ও স্কাফসহ ০৪ মাদক কারবারী গ্রেফতার
ডাকাতি হওয়া ৩১টি গরু ও ট্রাকসহ ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ধরন্তীতে উদ্ধার।
আখাউড়া উত্তর ইউনিয়নে রামধনগর কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি স্থানীয়দের

আরও খবর

error: Content is protected !!