Header Border

ঢাকা, , | () ২৭.৭°সে
শিরোনাম
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি

খুলনায় সাংবাদিক নেতাকে হত্যার হুমকি; অভিযোগ বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে । খুলনায় সাংবাদিক নেতাকে হত্যার হুমকি; অভিযোগ বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে ।

খুলনার শিরোমণি বাজারের বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রেসক্লাব খুলনা বিভাগ ও খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোশাররফ হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালমন্দ করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে শেখ রেজাউল হক সাংবাদিক মোশাররফ হোসেনের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি ওই সাংবাদিক নেতাকে মেরে ফেলার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
ঘটনাটি ঘটার সময় সেখানে বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন বলে নিশ্চিত করেছেন।
সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা মানে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার টুঁটি চেপে ধরা। একজন সাংবাদিক নেতার সঙ্গে এমন আচরণ বরদাস্ত করা হবে না।
তারা অবিলম্বে শেখ রেজাউল হককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। সাংবাদিক নেতাদের ভাষ্য, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে যে কেউ সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার সাহস পাবে।
এ ঘটনার পর থেকে শিরোমণি এলাকাসহ পুরো খুলনায় আলোচনার ঝড় বইছে। সচেতন নাগরিক সমাজ বলছে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা দিতে প্রশাসনকে এখনই হার্ডলাইনে যেতে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজশাহী ব্যাটালিয়ন (১ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

আরও খবর

error: Content is protected !!