Header Border

ঢাকা, , | () ২৭.৪৮°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

সাঘাটায় নির্বাচনী মাঠ গরম, ভাইরাল শাফিউল ইসলামের অডিও বার্তা সাঘাটায় নির্বাচনী মাঠ গরম, ভাইরাল শাফিউল ইসলামের অডিও বার্তা

গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ শাফিউল ইসলামের একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি ও বক্তব্য তুলে ধরেন।
অডিও বার্তার শুরুতে তিনি সাঘাটা ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী হয়েছেন এবং এই দায়িত্ব সততা ও যোগ্যতার সঙ্গে পালন করতে চান।
তিনি দাবি করেন, ২০০১ সাল থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনের ত্যাগের কথাও তুলে ধরেন।
তার বক্তব্যে তিনি বলেন, “দায়িত্ব চেয়ে নেওয়া নয়, বরং নিজেকে যোগ্য করে তোলাই আমাদের আদর্শ।” তিনি বিশ্বাস করেন, সঠিক প্রশিক্ষণ ও আদর্শের মাধ্যমে ইউনিয়ন থেকে রাষ্ট্রপর্যায়ের দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন সম্ভব।
চেয়ারম্যানের দায়িত্ব প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, একজন চেয়ারম্যানের কাঁধে প্রায় ৮০টি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যা সততা ও দক্ষতার সঙ্গে পালন করা প্রয়োজন। তিনি বলেন, “Easy to say, but difficult to do”—এই বাস্তবতা মাথায় রেখেই একজন যোগ্য নেতৃত্ব দরকার।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শাফিউল ইসলাম বলেন, তিনি সাঘাটা ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের নিশ্চয়তা থাকবে।
অডিও বার্তার শেষাংশে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
স্থানীয়দের মধ্যে এ অডিও বার্তা নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচনকে ঘিরে অন্যান্য প্রার্থীদের পক্ষ থেকেও প্রচারণা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নওগাঁ জেলার পোরশা উপজেলার মানবতার বাতিঘর—শত বছরের মোসাফির খানা।
ডিসেম্বরে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০-৯০ শতাংশ কমানোর আশা প্রতিমন্ত্রীর
একাত্তরের সেই বীরাঙ্গনা টেপরী রাণীর বিদায়ে কাঁদল পুরো গ্রাম
ভাঙ্গুড়ায় শত বছরেও রাস্তা পাকা হয়নি, ক্ষুব্ধ এলাকাবাসী
নরসিংদীর শিবপুরে বাম্পার ফলনেও হতাশ কৃষক দ্বিগুন দামেও শ্রমিক মিলছে না

আরও খবর

error: Content is protected !!