Header Border

ঢাকা, , | () ২৬.৫৯°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: গভীর রাতে স্বেচ্ছায় রাস্তা মেরামতে পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীরা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: গভীর রাতে স্বেচ্ছায় রাস্তা মেরামতে পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীরা

সমাজসেবামূলক কর্মকাণ্ডে আবারও প্রশংসিত হলো পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীরা। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রুদ্রবাড়ীয়া থেকে মগরআলী সড়কের ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নিয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাদের এই মানবিক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, রুদ্রবাড়ীয়া গ্রামের গুরুত্বপূর্ণ এ সড়কের কয়েকটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে কাদাপানি জমে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যেত। বিষয়টি উপলব্ধি করে পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার একদল শিক্ষার্থী নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে অংশ নেয়।
শিক্ষার্থীরা ইট, বালু, খোয়া ও সিমেন্ট দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ ঢালাই করে চলাচলের উপযোগী করে তোলেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কাজে স্থানীয় কয়েকজন এলাকাবাসীও সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, “এ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। মাদরাসার ছাত্ররা নিজ উদ্যোগে যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান বলেন, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও জনসেবামূলক বিভিন্ন কাজে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে বলেও জানান তারা।
এলাকাবাসীর মতে, পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষার্থীদের এই উদ্যোগ শুধু রাস্তা মেরামতই নয়, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজশাহী ব্যাটালিয়ন (১ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

আরও খবর

error: Content is protected !!