Header Border

ঢাকা, , | () ২৯.৯৪°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অদ্য ১৩ মার্চ ২০২৬ ইং বুধবার দুপুরে,২০২৫-২৬ ইং অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ,খেলাধুলা সামগ্রী এবং ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি ক্লাসের প্রথম,দ্বিতীয় ও তৃতীয়, এবং তিনজন করে মোট ১৫ জন শিক্ষার্থী প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত হয়েছে । তবে দুঃখজনক তারা সঠিক টাইমে উপস্থিত হতে পারেন নাই, শিক্ষার মান বাড়াতে হবে আমরা টাইম মেনটেন এর প্রতি খেয়াল রাখবো।
এটা শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য। এখানে যে সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে তাদেরকে একটু আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে কারণ তাদের শিক্ষার মান ভালো। আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, আপনাদেরকে ক্লাস টাইমে পাওয়া যায় না, দেখা যায় আপনাদের হাজিরা আছে কিন্তু উপস্থিতি নাই, আমি মাধ্যমিক শিক্ষা অফিসার কে বলবো, আপনি আপনার ভিজিট বাড়ান এবং সঠিক প্রতিবেদন দাখিল করেন। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তরুন প্রজন্ম। আমরা যদি নিজেরা ঠিক থাকি তবে আমরা তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দায়িত্ব আসা-যাওয়া নয়। ছেলেরা যেভাবে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে সে দিকটা খেয়াল রাখতে হবে ,স্কুলের কথা বলে বাসা থেকে বের হয়ে স্কুলে না যেয়ে বিভিন্ন পার্কে বা খারাপ পথে চলে যায় কিনা ,খারাপ ব্যক্তিদের সাথে মিশে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলতাফ হোসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শিবপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাসেদ,উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি শিবপুর,বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আলতাফ হোসেন প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ,মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া ইউনিয়ন( ভূমি) সহকারী কর্মকর্তা পুটিয়া, মোহাম্মদ এনামুর রহমান ভূঁইয়া উপ-সহকারী কর্মকর্তা (ভূমি),পুটিয়া, বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান প্রধান শিক্ষক ভরতের কান্দি,হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগন। উপস্থিত ছিলেন মোঃ এরশাদ মিয়া, মোঃ আবুল বাশার খান, মোঃ রোমান পাঠান, মোঃ রতন মিয়া সদস্য পুটিয়া ইউনিয়ন পরিষদ । আব্দুর রহিম সহকারী হিসাব রক্ষক পুটিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ সালাহ উদ্দিন সরকার, উদ্যোক্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেধাবীদের স্বপ্নপূরণে মানবিকতার হাত—কালিয়াকৈরে ২৫ শিক্ষার্থীর পাশে সারোয়ার হোসেন আকুল
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন, সভাপতি ছানাউল্লাহ সম্পাদক আনোয়ার হোসে্ন
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
ডাকসুর জাতীয় সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ

আরও খবর

error: Content is protected !!