Header Border

ঢাকা, , | () ২৭.৩৩°সে
শিরোনাম
সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক ভিক্ষাবৃত্তি থেকে স্বাবলম্বিতার পথে: কালিয়াকৈরে অসহায় মানুষের পুনর্বাসনে বকনা গরু বিতরণ। চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী গাজীপুরের কালিয়াকৈরে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তাঁতীদলের রাজপথে বিক্ষোভ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বুড়িচংয়ে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হাতিয়ার কৃতি সন্তান নোয়াখালী জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি নির্বাচিত

বনভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ। বনভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ।

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় বনভূমি দখল, অবৈধ ব্যবসা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ উঠেছে সুলতান মাহামুদ আবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে মৌলিক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন মৌচাক বন বিটের উত্তর মৌলিক এলাকার ৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসার সামনে সরকারি বনভূমি দখল করে দীর্ঘদিন ধরে ইট ও বালির ব্যবসা পরিচালনা করছেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের জমি ভরাট করে সেখানে দোকান নির্মাণসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন সুলতান মাহামুদ আবির। বনভূমিতে বাড়ি নির্মাণের সুযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার হতে হয় বলেও জানান তারা।

এতে করে একদিকে বনভূমি ধ্বংস হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম বলেন,সুলতান মাহামুদ আবির আমাদের কমিটির কেউ নয়। সে বিএনপির নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।তিনি আরও জানান, বিষয়টি জেলা ছাত্রদল সভাপতির সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত সুলতান মাহামুদ আবিরের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি।

স্থানীয়দের দাবি, বনভূমি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আত্মনির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠী গড়তে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০ জন পেলেন অনুদান ও সনদ
লাইসেন্সবিহীন অনলাইন বাণিজ্যের আড়ালে কোটি টাকার প্রতারণা: ‘দিগন্ত সুজ’ ও সাইবার জিম্মিদশার নতুন ফাঁদ ‎
সিএসআই ইসমাত আরা খানমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, চাওয়া হয়েছে নিরপেক্ষ তদন্ত।
ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হওয়ায় মির্জা আফরোজা আব্বাসকে উজ্জ্বলের অভিনন্দন
জিয়া উদ্যানে শ্রদ্ধা ও পুষ্প অর্পণ করেছে গাজীপুর মহানগর যুবদল

আরও খবর

error: Content is protected !!