Header Border

ঢাকা, , | () ৩১.৮৩°সে
শিরোনাম
‎জনতার হৃদয়ে সাইজুদ্দিন, উঠল উন্নয়নের প্রত্যাশা ‎ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু ​ সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে ১২ ও সাধারণ গ্রেডে ১৬ জন বৃত্তি লাভ

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের ঐতিহ্যবাহী শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় শীর্ষস্থান অধিকার করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর বিদ্যালয়টি থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ১২ জন এবং সাধারণ গ্রেডে ১৬ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের এই অনন্য ও গৌরবোজ্জ্বল সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো পৌর এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় সুধীজন এই সাফল্যকে উপজেলার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভার অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত বিশেষ ক্লাস, দুর্বল শিক্ষার্থীদের আলাদা যত্ন ও নিবিড় তদারকির ব্যবস্থা করেন। তাঁর এই কঠোর পরিশ্রম এবং সহকারী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা এমন চমৎকার ফলাফল উপহার দিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা বলেন, “এই অর্জন আমাদের একার নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করি। এই ধারা ভবিষ্যতেও বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই অভাবনীয় সাফল্যে শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্ট, একজনের ৬ মাসের কারাদণ্ড

আরও খবর

error: Content is protected !!