Header Border

ঢাকা, , | () ২৬.৫৭°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ মেইন বিচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ মেইন বিচ এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। পরে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে একটি ইজিবাইকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুতগতিতে মেরিন ড্রাইভ সড়ক হয়ে শিশু পার্ক এলাকায় প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে একজনকে একটি চাইনিজ কুড়ালসহ আটক করা হয়। এরপর প্রায় দুই ঘণ্টার অভিযানে আরও দুজনকে আটক করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ইজিবাইকের তলদেশে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি একটি বক্স থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি এবং একটি পিস্তল সদৃশ খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি বাটন মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার নুরুল আবছার (২৬) ও গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আরও খবর

error: Content is protected !!