Header Border

ঢাকা, , | () ২৬.৫৭°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান। নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান।

নওগাঁর বদলগাছীতে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বক্তারা শিশু শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠান শেষে মেধা মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেধাবীদের স্বপ্নপূরণে মানবিকতার হাত—কালিয়াকৈরে ২৫ শিক্ষার্থীর পাশে সারোয়ার হোসেন আকুল
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন, সভাপতি ছানাউল্লাহ সম্পাদক আনোয়ার হোসে্ন
ডাকসুর জাতীয় সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নওগাঁর সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯, বাস্তবে উপস্থিত মাত্র ৪ জন ১৫ শিক্ষক ও ৫ কর্মচারীর পেছনে মাসে ব্যয় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা।

আরও খবর

error: Content is protected !!