Header Border

ঢাকা, , | () ২৯.৯৮°সে
শিরোনাম
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২ বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা শিল্পে আস্থার নতুন বার্তা তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেরা (১৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি বর্তমানে কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জানা গেছে, রাত আনুমানিক ২টার আগে তার স্বামী শ্যামল ঘরের টিনশেডের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু
গাজীপুরে আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে প্রতিনিধিদের উদ্যোগে বৃক্ষরোপণ
বাংলাদেশে টেপ বল ক্রিকেটের নতুন রূপকার আপনি” — বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি
উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস।
কোনাবাড়িতে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: চরম ভোগান্তিতে বাসিন্দা ও শিল্পকারখানা
কালিয়াকৈরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ।

আরও খবর

error: Content is protected !!